প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রেকর্ডের ডালি সাজিয়েই আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নিচ্ছেন ব্রেন্ডন ম্যাককালাম। টেস্টেও দ্রুততম সেঞ্চুরির মালিক কাল শেষবারের মতো ব্যাটিং করতে নেমে ছুঁয়েছেন ছোট একটি রেকর্ড। রেকর্ডটা অস্ট্রেলিয়ার বিপক্ষে সবচেয়ে বেশি ছক্কা মারার। তিন সংস্করণের ক্রিকেট মিলিয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৬১টি ছক্কা ম্যাককালামের, অস্ট্রেলিয়ার বিপক্ষে ভারতের রোহিত শর্মার ছয়ও ৬১টি। তবে রোহিত খেলেছেন ৩৮ ম্যাচ, ম্যাককালাম ৬৮ ম্যাচ। আন্তর্জাতিক ক্রিকেটে নির্দিষ্ট কোনো দলের বিপক্ষে সবচেয়ে বেশি ছয় মেরেছেন শহীদ আফ্রিদি। শ্রীলঙ্কার বিপক্ষে ৯২ ম্যাচে ৮৬টি ছয় পাকিস্তানের টি-টোয়েন্টি অধিনায়কের। নিউজিল্যান্ডের বিপক্ষে ৪৫ ম্যাচে ৮০টি ছক্কা নিয়ে ক্রিস গেইল আছেন দুইয়ে। ইংল্যান্ডের বিপক্ষে ৬১ ম্যাচে ৭৮ ছক্কা মেরে তালিকার তিনে ম্যাককালাম।