ছক্কার বছর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বছরের শুরুটাই হয়েছিল ছক্কা-উৎসবে। কুইন্সটাউনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে ২২টি ছয় মেরেই নববর্ষ উদ্‌যাপন করেছিল নিউজিল্যান্ড। শহীদ আফ্রিদির দ্রুততম ওয়ানডে সেঞ্চুরির রেকর্ড ভাঙার দিনে কোরি অ্যান্ডারসন একাই মেরেছিলেন ১৪টি ছক্কা। ২১ ওভারের ওয়ানডে ম্যাচটিতে ওয়েস্ট ইন্ডিয়ানরাও মেরেছিল ৪টি ছয়। শুরুর ধারাটা বজায় রেখে এক পঞ্জিকাবর্ষে সবচেয়ে বেশি ছয়ও দেখে ফেলল ২০১৪ সাল। এ বছর এ পর্যন্ত ২২০টি আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচে ১৮৯৭টি ছয় হয়েছে। এখনো বাকি তিনটি টেস্ট, কিন্তু এরই মধ্যে আগের রেকর্ড থেকে ১০০ ছক্কা বেশি হয়ে গেছে। ২০০৭ সালে ২৬০ ম্যাচে ১৭৯৭টি ছয় মেরেছিলেন ব্যাটসম্যানরা। ১৭৬৬টি ছয় নিয়ে ২০১৩ সাল আছে তিনে।