ছবিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের জয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দারুণ শুরু—কথাটা বলাই যায়। মিরপুরে টি–টোয়েন্টি সিরিজে আজ প্রথম ম্যাচে অস্ট্রেলিয়াকে ২৩ রানে হারিয়েছে বাংলাদেশ। পাঁচ ম্যাচ সিরিজে ১–০ ব্যবধানে এগিয়ে গেল বাংলাদেশ দল। এ জয়ে আত্মবিশ্বাসও বাড়ল মাহমুদউল্লাহর দলের।

আগে ব্যাট করে ৭ উইকেটে ১৩১ রান তুলেছিল বাংলাদেশ। তাড়া করতে নামা অস্ট্রেলিয়াকে শুরুতেই চাপে ফেলেন স্পিনাররা। ৩ ওভারের মধ্যে ৩ উইকেট হারানো অস্ট্রেলিয়া এরপর আর ম্যাচে ফিরতে পারেনি। আসুন ছবিতে দেখে নেই ম্যাচের কিছু মুহূর্ত।

১ / ১০
প্রথম ওভারে মিচেল স্টার্ককে ছক্কা মেরে দারুণ শুরু এনে দিয়েছিলেন মোহাম্মদ নাঈম। অবশ্য বেশিক্ষণ টিকতে পারেননি তিনি।
ছবি: শামসুল হক
২ / ১০
তৃতীয় উইকেটে সাকিব–মাহমুদউল্লাহর ৩২ বলে ৩৬ রানের জুটিতে লড়াইয়ের ভিত পায় বাংলাদেশ। অভিজ্ঞতা দিয়ে দুজনেই বিপদ পাড়ি দেন বাংলাদেশের
ছবি: শামসুল হক
৩ / ১০
বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৩৬ রান করেন সাকিব। উইকেটে যতক্ষণ ছিলেন চাপে রেখেছিলেন অস্ট্রেলিয়ার বোলারদের
ছবি: শামসুল হক
৪ / ১০
শেষ দিকে ১৭ বলে ২৩ রানের দারুণ কার্যকরি এক ইনিংস খেলেন আফিফ হোসেন। ছয়ে এই অলরাউন্ডারের কাছ থেকে প্রত্যাশা আরও বেড়েছে বাংলাদেশের
ছবি: শামসুল হক
৫ / ১০
২০ রান করে আউট হন মাহমুদউল্লাহ। সাকিবের সঙ্গে জুটি বেঁধেছিলেন তিনি
ছবি: প্রথম আলো
৬ / ১০
অস্ট্রেলিয়ার ইনিংসে প্রথম বলেই অ্যালেক্স ক্যারিকে আউট করে স্পিনার মেহেদী হাসানের উদযাপন
ছবি: শামসুল হক
৭ / ১০
বাংলাদেশের হয়ে দারুণ বল করেন স্পিনার নাসুম। ৪ উইকেট নিয়ে টি–টোয়েন্টিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে এক ইনিংসে বাংলাদেশের সেরা বোলিং ফিগার এখন তাঁর
ছবি: শামসুল হক
৮ / ১০
মোস্তাফিজুর রহমানের উইকেট নেওয়ার উল্লাস। স্পিনারদের পাশাপাশি পেসাররাও দারুণ বল করেন
ছবি: শামসুল হক
৯ / ১০
অস্ট্রেলিয়ার শেষ উইকেট নেওয়ার পর মোস্তাফিজের উদযাপন
ছবি: শামসুল হক
১০ / ১০
প্রথম টি–টোয়েন্টি জয়ের আনন্দ ভাগাভাগি বাংলাদেশের খেলোয়াড়দের
ছবি: শামসুল হক