ছবিতে ওয়েলিংটন টেস্টের চতুর্থ দিন
ওয়েলিংটন টেস্টের চতুর্থ দিনের শুরুটা দারুণ করেছিল নিউজিল্যান্ড। তবে সাকিব আল হাসানের নেতৃত্ব ঘুরে দাঁড়িয়েছেন বাংলাদেশের বোলাররা। ৩৬ ওভারে ১১০ রান দিলেও ৩ উইকেট তুলে নিয়েছে বাংলাদেশ। চতুর্থ দিনের সকালটা তাই বাংলাদেশের। ছবিতে চতুর্থ দিনের কিছু খণ্ড চিত্র-

ধীরস্থির ব্যাটিংয়ে নিউজিল্যান্ডকে ভরসা দিচ্ছিলেন হেনরি নিকোলস। ছবি: টুইটার

সেঞ্চুরি পার করল টম ল্যাথাম ও নিকোলসের চতুর্থ উইকেট জুটি। ছবি: টুইটার

টেস্ট ক্যারিয়ারের তৃতীয় ফিফটির পর অভিবাদনের জবাব দিচ্ছেন নিকোলস। ছবি: এএফপি।

অন্যপ্রান্তে ক্যারিয়ার সেরা ১৭৭ রানের ইনিংসে বাংলাদেশকে ভুগিয়েছেন টম ল্যাথাম। ছবি: টুইটার

চতুর্থ উইকেটে বাংলাদেশের বিপক্ষে রেকর্ড গড়ার পর ল্যাথাম-নিকোলস। ছবি: টুইটার

অবশেষে সাফল্য ধরা দিল বাংলাদেশকে। সাকিব আল হাসানের বলে দারুণ এক ক্যাচ ধরলেন মেহেদী হাসান মিরাজ। আউট হলেন নিকোলস। ছবি: এএফপি।

একটু পরেই আবারও সাকিবের আঘাত। এবারের শিকার সেঞ্চুরিয়ান টম ল্যাথাম। ছবি: ক্রিকইনফো।