ছবিতে ক্রাইস্টচার্চ টেস্টের চতুর্থ দিন
বৃষ্টির বাধা পেছনে ফেলে মাঠে গড়িয়েছে ক্রাইস্টচার্চ টেস্টের চতুর্থ দিনের খেলা। রৌদ্রোজ্জ্বল দিনের শুরুতে শেষ ৩ উইকেট নিয়ে নিউজিল্যান্ড স্কোরবোর্ডে যোগ করেছে আরও ৯৪ রান। ছবিতে দেখে নেওয়া যাক আজকের কিছু খণ্ডচিত্র—

তৃতীয় দিন বৃষ্টির কারণে খেলাই হয়নি। চতুর্থ দিন দারুণ আবহাওয়ায় মাঠকর্মীরা নিচ্ছেন খেলা শুরুর প্রস্তুতি। ছবি: এএফপি।

মাঠে নামার আগ মুহূর্তে বাংলাদেশ দল। ছবি: এএফপি।

বাংলাদেশের ফিল্ডারদের সঙ্গে মাঠে নামছেন দুই অপরাজিত কিউই ব্যাটসম্যান ম্যাট নিকোলস ও টিম সাউদি। ছবি: এএফপি।

সাউদির ব্যাট থেকে আসে ১৭ রান। ছবি: এএফপি।

প্রথম টেস্ট সেঞ্চুরিটা পেতে গিয়েও পেলেন না ম্যাট নিকোলস। ৯৮ রানে আউট হয়েছেন মেহেদী হাসান মিরাজের বলে। ছবি: এএফপি।

বাংলাদেশের ব্যাটসম্যানদের কঠিন পরীক্ষাই নিয়েছেন ট্রেন্ট বোল্ট। ছবি: এএফপি।

কলিন ডি গ্র্যান্ডহোমকে আরও ভয়ংকর হওয়ার উপায় কি বাতলে দিচ্ছেন টিম সাউদি? ছবি: এএফপি।

বোলার বোল্ট, ব্যাটসম্যান মাহমুদউল্লাহ, আম্পায়ার পল রাইফেল সবার দৃষ্টি নিবদ্ধ এক বিন্দুতে। ছবি: এএফপি।

আশা দেখিয়েও মাহমুদউল্লাহ পারলেন না খুব বেশি দূর এগোতে, ওয়াগনারের বলে বোল্ড হওয়ার আগে করেছেন ৩৮ রান। ছবি: এএফপি।

অভিষিক্ত নাজমুল লড়াইয়ের ইঙ্গিত দিয়েও পারেননি ইনিংসটা লম্বা করতে, বোল্টের পর বোল্ড হওয়ার আগে ৬০ বলে করেছেন ১২ রান। ছবি: এএফপি।