ছবিতে ছবিতে ওয়েলিংটন টেস্টের তৃতীয় দিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুর্দান্ত দুটি দিন কাটানোর পর তৃতীয় দিনটা বাংলাদেশের জন্য কিছুটা সাদামাটাই কাটছে। বাংলাদেশের রানের জবাবটা নিউজিল্যান্ডও দিচ্ছে আক্রমণাত্মক ব্যাটিংয়ে। ছবিতে দেখে নেওয়া যাক তৃতীয় দিনের কিছু খণ্ড চিত্র—

.
.

দিনের শুরুতেই তাসকিনকে ফিরিয়ে নিউজিল্যান্ডকে উচ্ছ্বাসের উপলক্ষ এনে দেন নিল ওয়াগনার। ছবি: টুইটার

.
.

মাথার ওপর ৫৯৫ রানের বোঝা। চিন্তিত মুখে মাঠ ছাড়ছে নিউজিল্যান্ড দল। ছবি: টুইটার

.
.

নিজের প্রথম বলেই উইকেট! দেশের বাইরে প্রথম সফরেই উইকেট-সাফল্যে উচ্ছ্বসিত কামরুল ইসলাম রাব্বী। ছবি: বিসিবি ওয়েবসাইট।

.
.

তবে টম ল্যাথামের ব্যাটে দারুণ ভিত্তি পেয়েছে নিউজিল্যান্ডের ইনিংস। ছবি: টুইটার

.
.

৫৩ রানের ইনিংসটিতে কেন উইলিয়ামসন খেলেছেন এমনই সব দারুণ শট। ছবি: টুইটার

.
.

অধিনায়ক ফিরলেও আক্রমণাত্মক ব্যাটিংয়ে নিউজিল্যান্ডকে দুই শ পার করিয়েছেন ল্যাথাম ও রস টেলর। ছবি: টুইটার

.
.

টেলরকে আউট করে সাময়িক স্বস্তি এনে দেন কামরুল। তবে ল্যাথামের ষষ্ঠ টেস্ট সেঞ্চুরিতে আবারও ভালো অবস্থানে নিউজিল্যান্ড দল। ছবি: টুইটার