ছবিতে ছবিতে বাংলাদেশের সিরিজ জয়ের গল্প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ওয়েস্ট ইন্ডিজ খর্বশক্তির দল নিয়ে এসেছে। ওয়ানডে সিরিজে তাদের বাংলাদেশ হেসেখেলে হারাবে, তা প্রত্যাশিত ছিল। তা-ই হয়েছে। ঢাকায় প্রথম দুই ম্যাচের মতো আজ চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতেও অনায়াস জয় বাংলাদেশের।

তামিম ইকবাল, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, মোস্তাফিজুর রহমানদের দারুণ নৈপুণ্য টিভিতে দেখা হয়নি? কিংবা দেখেও মন ভরেনি!

প্রথম আলোর ফটোসাংবাদিক শামসুল হকের ক্যামেরায় দেখে নিন ম্যাচের গল্প—

১ / ১৫
সিরিজে এই একটা দিকেই ‘জয়’ পেল ওয়েস্ট ইন্ডিজ। দ্বিতীয় ম্যাচের মতো এই ম্যাচেও টস জিতলেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক জেসন মোহাম্মদ।
ছবি: প্রথম আলো
২ / ১৫
বর্ণবাদের বিরুদ্ধে লড়াইয়ে কোনো ছাড় নয়। ম্যাচের আগে হাঁটু গেড়ে বসে লড়াইয়ে সমর্থন দুই দলের।
ছবি: প্রথম আলো
৩ / ১৫
৪৪, ৫০-এর পর আজ ৬৪। পাকাপাকিভাবে অধিনায়কত্ব পাওয়ার সিরিজে তামিমের ব্যাট কথা বলেছে তাঁর হয়ে।
ছবি: প্রথম আলো
৪ / ১৫
লিটন ও নাজমুল দ্রুত ফিরে গেলেও সাকিব আল হাসানের সঙ্গে তৃতীয় উইকেটে ৯৩ রানের জুটি গড়েন তামিম।
ছবি: প্রথম আলো
৫ / ১৫
বল হাতে আগের দুই ম্যাচ রাঙিয়েছেন। দ্বিতীয় ম্যাচে ব্যাট হাতে অপরাজিত ছিলেন ৪৩ রানে। আজ সাকিব আল হাসানের ব্যাট দেখল ফিফটি (৫১ রান)। নিষেধাজ্ঞা কাটিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার সিরিজে এমনি এমনিই তো আর সাকিব সিরিজসেরা নন!
ছবি: প্রথম আলো
৬ / ১৫
লক্ষ্য কম ছিল বলে আগের দুই ম্যাচে ব্যাটিংয়ের সুযোগই তেমন পাননি। আজ আগে ব্যাট করার সুযোগটা মুশফিকুর রহিম হাতছাড়া হতে দেবেন কেন! তামিমের মতো তাঁর ব্যাটেও ৬৪ রানের ইনিংস।
ছবি: প্রথম আলো
৭ / ১৫
পঞ্চম উইকেটে মুশফিক-মাহমুদউল্লাহর উপহার ৫৮ বলে ৭২ রানের জুটি।
ছবি: প্রথম আলো
৮ / ১৫
মুশফিক আগ্রাসী ছিলেন, মাহমুদউল্লাহ তাঁর চেয়েও আগ্রাসী। তামিম-মুশফিকের মতো তাঁর ব্যাটেও ৬৪ রান, তবে অপরাজিত সেই ইনিংস এসেছে মাত্র ৪৩ বলে, ৩ চার ৩ ছক্কায়।
ছবি: প্রথম আলো
৯ / ১৫
বাংলাদেশের ২৯৭ রানের জবাবে শুরুতেই উইকেট গেল ওয়েস্ট ইন্ডিজের। তিন ম্যাচেই ক্যারিবীয় টপ অর্ডারকে দাঁড়াতে দেননি বাংলাদেশের বোলাররা।
ছবি: প্রথম আলো
১০ / ১৫
প্রত্যাশিত সিরিজ জয়ের স্বস্তির পাশাপাশি বাংলাদেশের বড় প্রাপ্তিগুলোর একটি মোস্তাফিজুর রহমানকে এমন বিধ্বংসী রূপে দেখতে পাওয়া। বোলিংয়ে বাড়তি অস্ত্র যোগ করার ফল সিরিজজুড়েই পেয়েছেন 'ফিজ।' তিন ম্যাচেই দুটি করে উইকেট পেয়েছেন। তবে উইকেটের সংখ্যা ছাপিয়ে মুগ্ধতা ছড়িয়েছে তাঁর বোলিং।
ছবি: প্রথম আলো
১১ / ১৫
একেবারেই দর্শক ছিলেন না তা নয়। কমতি ছিল না বাঘের সাজে আসা এই দর্শকের উৎসাহেও।
ছবি: প্রথম আলো
১২ / ১৫
জেসন মোহাম্মদকে ফেরানোর পর দলের উদ্‌যাপনের মধ্যমণি সাইফউদ্দিন।
ছবি: প্রথম আলো
১৩ / ১৫
সাইফউদ্দিনের চেনা উদ্‌যাপন। সিরিজে প্রথমবার সুযোগ পেয়েই তুলে নিয়েছেন ৩ উইকেট, হয়ে গেছেন ম্যাচের সর্বোচ্চ উইকেটশিকারি।
ছবি: প্রথম আলো
১৪ / ১৫
চাঁদের কলঙ্ক। ফুলের পাশের কাঁটা। দারুণ কাটতে থাকা সিরিজের একমাত্র দীর্ঘশ্বাস। ফিল্ডিংয়ের সময় কুঁচকিতে চোট নিয়ে মাঠ ছাড়ছেন সাকিব। ২৪ ঘন্টা পর্যবেক্ষণের পর তাঁর চোটের অবস্থা জানা যাবে।
ছবি: প্রথম আলো
১৫ / ১৫
প্রত্যাশা আর প্রাপ্তির সম্মিলন। বাংলাদেশ ‘চ্যাম্পিয়ন’।
ছবি: প্রথম আলো