ছবিতে ছবিতে হায়দরাবাদ টেস্ট
টেস্ট মর্যাদা পাওয়ার ১৭ বছর পর ভারতের মাটিতে প্রথম টেস্ট খেলছে বাংলাদেশ। হায়দরাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে আজ বৃহস্পতিবার শুরু হওয়া ‘ঐতিহাসিক’ এই টেস্ট ম্যাচের বিভিন্ন মুহূর্তে চোখ রাখছেন আন্তর্জাতিক আলোকচিত্রীরা। বার্তা সংস্থা এএফপির ক্যামেরায় দেখে নিন বাংলাদেশ ও ভারতের মধ্যকার হায়দরাবাদ টেস্টের প্রথম দিনের বিশেষ বিশেষ মুহূর্তগুলো...

হায়দরাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে টেস্ট শুরুর আগে জাতীয় সংগীতে গলা মেলাচ্ছেন বাংলাদেশি ক্রিকেটাররা।

জাতীয় সংগীত গাইছেন ভারতীয় ক্রিকেটাররা।

লোকেশ রাহুলকে বোল্ড করে বাংলাদেশকে প্রথম উইকেট উপহার দিয়েছেন তাসকিন আহমেদ।

বিমর্ষ মুখে প্যাভিলিয়নে ফিরছেন ভারতীয় ওপেনার লোকেশ রাহুল। পাশে তাসকিনকে ঘিরে বাংলাদেশি ক্রিকেটারদের উদ্যাপন।

তাসকিনকে অভিনন্দিত করছেন সতীর্থেরা।

লোকেশ রাহুল ফেরার পর মুরালি বিজয় আর চেতেশ্বর পূজারাই পথ দেখিয়েছেন ভারতকে

নিশ্চিত রান আউটের সুযোগ হারালেন মেহেদী হাসান মিরাজ

১৭৮ রানের জুটি গড়েছেন বিজয়-পূজারা

নিশ্চিত রান আউটের হাত থেকে বেঁচে মুরালি বিজয় খেললেন ১০৮ রানের ইনিংস

তাইজুল ইসলামের বলে বোল্ড হয়ে ফিরলেন বিজয়

দিনের শেষ ভাগে চলল বিরাট কোহলির আধিপত্য। বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্ট সেঞ্চুরিটাও পেয়ে গেলেন তিনি

কোহলির সঙ্গে অজিঙ্কা রাহানের জুটিটা দিন শেষে অবিচ্ছিন্ন ১২২ রানে। রাহানে অপরাজিত ৪৫ রানে

১৪৮ বলে ১১১ রান করে অপরাজিত কোহলি

২০ ওভার বল করে ৯৩ রানে ১ উইকেট নিয়েছেন মেহেদী হাসান মিরাজ