ছবিতে দেখুন কোহলির শখের গাড়ির কয়েকটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিরাট কোহলি গাড়ি পছন্দ করেন। সেটি হতে পারে সেডান কিংবা এসইউভি। তাঁর গ্যারাজে বিভিন্ন মডেলের গাড়ির অভাব নেই। ক্রিকেটের অন্যতম সেরা তারকা। ব্যাংক হিসাবের জোর যথেষ্টই। কোনো গাড়ি চোখে লাগলেই কিনে নেন সেটি। কোন ব্র্যান্ডের গাড়ি পছন্দ কোহলির? তাঁর গ্যারাজ বলছে, অডি গাড়ির প্রতি আলাদা একধরনের দুর্বলতাই আছে তাঁর। অডির প্রতি কোহলির ভালোবাসাটা আকাশসমানই। কোহলির অডি গাড়ি একটি-দুটি নয়, আছে বেশ কয়েকটিই। এসফাইভ, আরএসফাইভ, কিউসেভেন, কিউএইট, এএইট এল, আর এইট এলএমএক্স, আরএইট ভিটেন প্লাসসহ আরও অডির মডেল সংগ্রহ করেছেন তিনি। গাড়ি নিয়ে নিজের দুর্বলতার কথা একটি সাক্ষাৎকারে বলেছিলেন বিশ্বের অন্যতম সেরা এই ব্যাটসম্যান, ‘আমি বিলাসবহুল গাড়ি খুব পছন্দ করি। সেটি সেডান কিংবা এসইউভি—যেকোনোটিই হতে পারে। ভ্রমণের সময় আমি সাধারণত এসইউভিতে চড়তে পছন্দ করি। তবে এর বাইরে সেডানই আমার প্রিয়।’ গাড়ি সংগ্রহের বাতিক থাকলেও কোহলি এ মুহূর্তে ব্যস্ত নিজেকে ফিরে পেতে। এবারের আইপিএলে তাঁর ব্যাটে চলছে খরা। ২০১৯ সালের নভেম্বরের পর কোনো সংস্করণেই শতরান করতে পারেননি। সব সংস্করণ মিলিয়ে শতক না পাওয়া ম্যাচেরই ‘শতক’ করে ফেলেছেন ভারতের সদ্য বিদায়ী অধিনায়ক। বাজে ফর্মের সময়টা যে কোহলি গাড়ির চেয়ে নিজের পারফরম্যান্স নিয়ে বেশি ভাবছেন, এ কথা বলে দেওয়াই যায়।

বিরাট কোহলি অডির পণ্যদূত হিসেবে এইআরএসফাইভ মডেলের গাড়িটি অডির কাছ থেকে উপহার হিসেবে পেয়েছিলেন। ভারতে এই গাড়িটির মূল্য ১ কোটি রুপি। ছবি: সংগৃহীত

১ / ৬

রেঞ্জ রোভার এসইউভিটি কোহলির স্ত্রী আনুশকা শর্মারও খুব প্রিয়।কোহলি নিজেই বলেছেন যেকোনো ভ্রমণে তিনি এসইউভি গাড়ি খুব পছন্দ করেন। স্বাচ্ছন্দ্যও বোধ করেন। এ মডেলের রেঞ্জ রোভারের দাম ভারতে ৮ কোটি রুপিরও বেশি। ছবি: সংগৃহীত

২ / ৬

২০১৮ সালে কোহলি এই বেন্টলি কন্টিনেন্টাল জিটি মডেলের গাড়িটি কেনেন। এটি তাঁর দিল্লির বাড়ির গ্যারাজে থাকে। বাড়িতে এলে এটিতে চড়েন তিনি। এর দাম ৩.৮ কোটি রুপি। ছবি: সংগৃহীত

৩ / ৬

এ এইট এল ডব্লু টুয়েলভ কোয়াট্রো। অডির অন্যতম সেরা গাড়ি। এটিও কোহলির সংগ্রহে আছে। দাম ১.৯৮ কোটি রুপি। ছবি: সংগৃহীত

৪ / ৬

২০১৯ সালে নিজের সংগ্রহে যুক্ত করেন বেন্টলি ফ্লাইং স্পার। গাড়িটি অনেক বেশি বিলাসবহুল। অনেকেই বলেন যেকোনো গাড়িপ্রেমীর জন্যই এই বেন্টলি ফ্লাইং স্পার রীতিমতো হাতে পাওয়া চাঁদ। এর দাম ৩.৭৪ থেকে ৩. ৯৪ কোটি রুপি। ছবি: সংগৃহীত

৫ / ৬

অডির এইআরএইট এলএমএক্স হচ্ছে কোহলির সংগ্রহের সবচেয়ে দ্রুতগতির গাড়ি। এটিকে অনেকে ‘সুপারকার’ও বলেন। ভি১০ ইঞ্জিনের এই গাড়িটির মূল্য ভারতে ২.৯৭ কোটি রুপি। ছবি: সংগৃহীত

৬ / ৬