ছবিতে দেখুন বাংলাদেশ-নিউজিল্যান্ড প্রথম ওয়ানডে
সিরিজের প্রথম ওয়ানডেতে আজ ক্রাইস্টচার্চে মুখোমুখি বাংলাদেশ-নিউজিল্যান্ড। টসে জিতে ব্যাটিং করছে স্বাগতিকেরা। ওপেনার ল্যাথামের ইনিংসে বড় পুঁজির দিকেই ছুটছে। বল হাতে সাকিব ও মোস্তাফিজ আলো ছড়িয়েছেন। ছবিতে দেখুন ম্যাচের উল্লেখযোগ্য অংশ—

৫০ রান করে শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন মোসাদ্দেক হোসেন। ছবি: এএফপি।

আরও ৪৮ ঘণ্টা পর বোঝা যাবে মুশফিকের চোটের প্রকৃত অবস্থা। ছবি: এএফপি।

বাম হ্যামস্ট্রিংয়ে চোট নিয়ে মাঠ ছাড়লেন মুশফিকুর রহিম। ছবি: এএফপি

সাকিব-মুশফিকের ৬৩ রানের জুটি ম্যাচে আশা জাগিয়েছিল। ছবি: এএফপি

নিজের ইনিংসটাকে আরেকটু বড় করতে পারলেন না সাকিব! ছবি: এএফপি।

দারুণ খেলছিলেন মুশফিকুর রহিম। কিন্তু চোটের কারণে থাকতে পারলেন না মাঠে। ছবি: এএফপি

বড় পুঁজি, তবু প্রতিটা বলে মরণপণ ঝাঁপিয়ে লড়াই করছে নিউজিল্যান্ড। ছবি: এএফপি

ইমরুল বুঝতেই বল ব্যাটে লেগে ক্যাচ হয়েছে! তাঁর রিভিউ নেওয়া অবাক করেছে অনেককে। ছবি: এএফপি

নিয়মিত দৃশ্য! জুটিই যে সেভাবে গড়ে তুলতে পারছিল না বাংলাদেশ। ছবি: এএফপি

ইমরুলই এখন বেশি আগ্রাসী! সেই আগ্রাসনের মূল্যও অবশ্য দিলেন। ছবি: এএফপি

তামিম শুরু করেছিলেন দেখে-শুনে। কিন্তু অ-তামিমীয় ইনিংস খেলে আউট হয়েছেন ৫৯ বলে ৩৮ করে। ছবি: এএফপি

ইউ মিস, আই হিট! রনকিকে বোল্ড করলেন তাসকিন। ছবি: এএফপি

ল্যাথামের ক্যারিয়ার–সেরা ১৩৭ রানের ইনিংসে শেষ পর্যন্ত বাংলাদেশকে ৩৪২ রানের লক্ষ্য দিয়েছে নিউজিল্যান্ড। ছবি: এএফপি

ঝড় তোলাই তাঁর কাজ। মানরো করলেন ৮৭। ল্যাথামের সঙ্গে গড়লেন ১৫৮ রানের জুটি। ছবি: এএফপি

গ্যালারিতেও নিউজিল্যান্ডের দাপট। তবে এরই মধ্যে মাথা তুলে উঁকি দিয়েছে লাল–সবুজ। প্রবাসীরা এসেছেন বাংলাদেশকে সমর্থন দিতে। ছবি: এএফপি

ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি পেয়ে গেলেন ল্যাথাম। ৪২ ওভারে ৪ উইকেটে ২৫৮ তুলেছে নিউজিল্যান্ড। ছবি: এএফপি

তাসকিনসহ বাকিদেরও জ্বলে উঠতে হবে। না হলে বড় পুঁজির সামনে পড়বে বাংলাদেশ। ছবি: এএফপি

গলার কাঁটা হয়ে একপাশ আগলে রাখছেন ওপেনার ল্যাথাম। ছবি: এএফপি

নিজেকে প্রতিমুহূর্তে উজাড় করে দেওয়া অধিনায়ক নেতৃত্ব দিচ্ছেন সামনে থেকে। ছবি: এএফপি

বোলিংয়ে সাকিব-মোস্তাফিজ জুটি আশা দেখাচ্ছে বাংলাদেশকে। সাকিব পরে জোড়া আঘাতে এলবিডব্লুর ফাঁদে ফেলেছেন ব্রুম ও নিশমকে। ছবি: এএফপি

অনেক দিন পর জাতীয় দলে ফিরেই উইকেট পেয়েছেন মোস্তাফিজ। নিজের তৃতীয় ও ইনিংসের ষষ্ঠ ওভারে। ছবি: এএফপি

মাঠে নেমে পড়ল বাংলাদেশ। নামার অপেক্ষায় নিউজিল্যান্ডের দুই ওপেনার। ছবি: এএফপি

মাঠে ওঁরা এগারোজন। পাশে লাল-সবুজ পতাকা রেখে গাইছেন জাতীয় সংগীত। ছবি: এএফপি

যদি লক্ষ্য থাকে অটুট। মাঠে নামার আগে কাঁধ কাঁধ মিলিয়ে প্রতিজ্ঞা। ছবি: এএফপি