ছবিতে দেখুন বাংলাদেশ-নিউজিল্যান্ড শেষ ওয়ানডে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে আজ নেলসনে বাংলাদেশ-নিউজিল্যান্ড। টসে জিতে প্রথমে ব্যাট করে বাংলাদেশ স্কোরবোর্ডে তুলেছে ৯ উইকেটে ২৩৬ রান। তামিমের ৫৯ আর ইমরুল, নুরুল—দুজনেরই ৪৪ রানের দুটি ইনিংসেই এসেছে এই পুঁজি। ছবিতে দেখুন ম্যাচের উল্লেখযোগ্য অংশ।

.
.

খেলা শুরুর ঠিক আগ মুহূর্ত। মাঠে নামছেন বাংলাদেশের দুই ওপেনার তামিম ইকবাল ও ইমরুল কায়েস। ছবি: এএফপি।

.
.

ইমরুল কায়েসের ক্যাচ নেওয়ার পর নিউজিল্যান্ডের নিল ব্রুম। ছবি: এএফপি।

.
.

টিম সাউদি নিয়েছেন মাহমুদউল্লাহর উইকেট। ছবি: এএফপি।

.
.

৫৯ রানের ইনিংসটি খেলার পথে তামিমের সুইপ। ছবি: এএফপি।

.
.

প্রথম দুটি ম্যাচে নিষ্প্রভ থাকার পর আজ জ্বলে উঠেছিলেন তামিম ইকবাল। ছবি: এএফপি।

.
.

তামিমের দারুণ একটি পুল শট। ছবি: এএফপি।

.
.

১৪ বলে ১৯ রান করে আউট হন সাব্বির রহমান। ছবি: এএফপি।

.
.

বুকে বল লেগে আহত সাব্বির। ছবি: এএফপি।

.
.

লুক রনকির থ্রোতে রানআউট হওয়ার আগে সাকিব আল হাসান। ছবি: এএফপি।

.
.

ম্যাট হেনরির বলে লুক রনকির ক্যাচ হয়ে ফিরলেন সাব্বির। ছবি: এএফপি।

.
.

১৮ রান করে আউট হয়েছেন সাকিব আল হাসান। ছবি: এএফপি।

.
.

নুরুল হাসানের ৪৪ রান ছিল দারুণ গুরুত্বপূর্ণ। ছবি: এএফপি।

.
.

নিউজিল্যান্ড খেলোয়াড়দের উদ্‌যাপন। ছবি: এএফপি।

.
.

নেলসনের স্যাক্সটন ওভালে বাংলাদেশি দর্শক। ছবি: এএফপি।

.
.

নুরুল হাসানের ৪৪ রান আসে ৩৯ বলে। ছবি: এএফপি

.
.

নিউজিল্যান্ডের ইনিংসের শুরুতেই ‘রিটায়ার্ড হার্ট’ মার্টিন গাপটিল। ছবি: এএফপি।

.
.

নিজের প্রথম ওভারেই টম ল্যাথামকে এলবিডব্লু  করে ফেরান মোস্তাফিজুর রহমান।

.
.

মোস্তাফিজের বলে স্লিপে ব্রুমের ক্যাচ ফেলার পর ইমরুল কায়েস। তাঁর আক্ষেপের সঙ্গী উইকেটকিপার নুরুল হাসানও। ছবি: এএফপি।

.
.

ইমরুল ক্যাচ ফেলার পর নুরুল হাসানের আক্ষেপ। ছবি: এএফপি।

.
.

আজ ব্যাট কথা বলছে নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসনের। ছবি: এএফপি।

.
.

সিরিজে বাংলাদেশের ‘দুঃখ’ হয়ে রইলেন নিল ব্রুম। ছবি: এএফপি।