ছবিতে সৌম্যদের আফ্রিকা-বধ

২০০৭ বিশ্বকাপের পর রোববার মিরপুরে প্রোটিয়াদের হারাল বাংলাদেশ। এই জয়ে সবচেয়ে অবদান যার সেই সৌম্য সরকারকে অভিনন্দন জানাচ্ছেন কোচ।

মিরপুরে দ্বিতীয় ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকাকে হারানোর পর সাকিব আল হাসান ও সৌম্য সরকার। এই জয়ের ফলে তিন ম্যাচের সিরিজে ১-১ সমতা এল।

একটু আগেই সৌম্য সরকারের ছক্কায় মিরপুরে প্রোটিয়াদের বিপক্ষে জয় পেল বাংলাদেশ। সেই সৌম্য সরকারকে অভিনন্দন ইমরান তাহির।

মিরপুরে সৌম্য সরকারের অপরাজিত ৮৮ রানে সফরকারী দক্ষিণ আফ্রিকাকে হারাল বাংলাদেশ।

সৌম্য সরকারের এমন বাহারি শটেই বাংলাদেশে কাছে হারল দক্ষিণ আফ্রিকা।

দক্ষিণ আফ্রিকার ছুড়ে দেওয়া ১৬৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই দুই উইকেট হারায় টাইগাররা। এরপরই জুটি গড়ে তোলেন মাহমুদউল্লাহ ও সৌম্য সরকার। তাঁদের জুটিতেই সহজেই জয় পায় মাশরাফি বাহিনী।

দক্ষিণ আফ্রিকার ডি ককের উইকেট পাওয়ার পর মুস্তাফিজুর রহমান।

ফ্যাফ ডু প্লেসিকে সাঝ ঘরে ফেরত পাঠানোয় নাসির হোসেনকে অধিনায়কের অভিনন্দন।

দক্ষিণ আফ্রিকার দলনায়ক আমলাকে বোল্ড করেছেন রুবেল হোসেন।