ছবিতে মুশফিকের মাঠ ছেড়ে যাওয়া
প্রথম ইনিংসে পাওয়া আঙুলের চোট ফিল্ডিং করতে দেয়নি মুশফিকুর রহিমকে। কিন্তু দলের প্রয়োজনে আজ ঠিকই তাঁকে নামতে হয়েছে ব্যাটিংয়ে। তাঁর চোটকে কাজে লাগাতে শুরু থেকেই শর্ট বল ছিল নিউজিল্যান্ড বোলারদের মূল অস্ত্র। নিল ওয়াগনারের একের পর এক শর্ট বল ঠেকিয়ে গেছেন মুশফিক। বেশ কয়েকবার ভয় জাগিয়েছেন, একবার ক্যাচও তুলেছেন কিন্তু ওয়াগনারের স্পেলটা নামলে নিয়েছেন মুশফিক।
টিম সাউদির বাউন্সারটাই সর্বনাশ করল। ৪৩ তম ওভারের পঞ্চম বল। রাউন্ড দা উইকেটে সাউদির আরেকটা বাউন্সার। নিচু হয়ে এড়াতে চেয়েছিলেন মুশফিক। কিন্তু এবার বাউন্সটা ঠিক বুঝে উঠতে পারেননি। শেষ মুহূর্তে চোখ সরিয়ে নেন। বল আঘাত করে হেলমেটের পেছনের দিকে। সৌভাগ্যের বিষয়, হাসপাতালে পরীক্ষা নিরীক্ষার পর মুশফিকের অবস্থা আশঙ্কাজনক নয় বলে জানানো হয়েছে।

মুশফিকের হেলমেটে আঘাত হেনে চলে যাচ্ছে বল। ছবি: এএফপি।

ধাক্কাটা সামলাতে সঙ্গে সঙ্গে ঝুঁকে পড়লেন অধিনায়ক। ছবি: এএফপি।

কিন্তু ধাক্কাটা সামলে নিতে পারলেন না। ছবি: বিসিবি।

উইকেটে পরে যাচ্ছেন মুশফিক। ছবি: সংগৃহীত।

বোলার সাউদি ও নিউজিল্যান্ডের অন্য ফিল্ডাররা সঙ্গে সঙ্গে ছুটে গেলেন মুশফিকের কাছে। ছবি: এএফপি।

দুই দলের ফিজিও, খেলোয়াড়েরা জড়ো হয়েছেন মুশফিকের অবস্থা বুঝতে। ছবি: বিসিবি।

কোনো ঝুঁকি নেওয়া হলো না, সতর্কতা হিসেবে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নেওয়া হচ্ছে মুশফিককে। ছবি: বিসিবি।

মাঠ ছাড়ছে বাংলাদেশ অধিনায়ককে বহন করা অ্যাম্বুলেন্স। ছবি: এএফপি।