ছয় বলে ছয় ছক্কা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বেচারা মার্কাস স্টয়নিস! এক ওভারে ছয় ছক্কা মেরেও রেকর্ড বইয়ে নাম ওঠাতে পারলেন না। কাল ব্রিসবেনে অস্ট্রেলিয়ার জাতীয় পারফরম্যান্স একাদশ ও জাতীয় আদিবাসী একাদশের ম্যাচে ৭৩ বলে ১২১ রান করার পথে টানা ছয়টি ছক্কা মেরেছেন জাতীয় পারফরম্যান্স একাদশের এই অলরাউন্ডার। তবে ম্যাচটা স্বীকৃত না হওয়ায় রেকর্ড বইয়ে থাকবে না স্টয়নিসের নাম। যেমন ওঠেনি গত বছর অ্যাডিলেড স্ট্রাইকার্সের প্রস্তুতি ম্যাচে কাইরন পোলার্ডের টানা ছয় ছক্কাও। স্বীকৃত ক্রিকেটে টানা ছয় বলে ছক্কা মেরেছেন গ্যারি সোবার্স, রবি শাস্ত্রী, হার্শেল গিবস, যুবরাজ সিং, জর্ডান ক্লার্ক ও অ্যালেক্স হেলস। ক্রিকেট অস্ট্রেলিয়া।