প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আগের দিন ৬৩৭ রান করার পরই একটা রেকর্ড হয়ে গিয়েছিল। দেশের বাইরে ওটাই ছিল নিউজিল্যান্ডের এক ইনিংসে সর্বোচ্চ রান। কাল সব মিলিয়ে নিজেদের সবচেয়ে বেশি রানের রেকর্ড নতুন করে লিখে ফেলল নিউজিল্যান্ড। ওয়েলিংটনে ৬৮০ রানের আগের রেকর্ডটা অবশ্য এই বছরের ফেব্রুয়ারিতেই হয়েছিল, ম্যাককালাম সেই টেস্টে পেয়েছিলেন ট্রিপল সেঞ্চুরি। নিউজিল্যান্ডের তৃতীয় সর্বোচ্চ ৬৭১ রানও ওয়েলিংটনে, সেটি ছিল ১৯৯১ সালে শ্রীলঙ্কার বিপক্ষে। আর দেশের বাইরে সবচেয়ে বেশি রানের আগের রেকর্ড ভারতের বিপক্ষে, মোহালিতে (৬৩০/৬)। সেটি অবশ্য ১১ বছর আগে। সব মিলে ছয়বার ছয় শ ছাড়িয়েছে নিউজিল্যান্ড, এর তিনটিই গত এক বছরের মধ্যে!