প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৫০ ওভারের ক্রিকেটে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি ছয় তামিম ইকবালের। ওয়ানডেতে ৫৮টি ছক্কা হাঁকানো এই ওপেনার এগোচ্ছেন টেস্টের রেকর্ডটাও নিজের করে নিতে। খুলনা টেস্ট শুরুর আগে ৩৭ ম্যাচে ২০ ছয় নিয়ে ছক্কার তালিকায় বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে তামিম ছিলেন চার নম্বরে। দ্বিতীয় ইনিংসে ডাবল সেঞ্চুরির পথে ৭টি ছয় মেরে তামিম একবারেই পেরিয়ে গেলেন দুই ধাপ। মোট ২৭ ছয়ে এই বাঁহাতি এখন দুই নম্বরে। ৩৩ ম্যাচে ৩৪ ছক্কায় তামিমের ওপরে শুধু মোহাম্মদ রফিক। ২২ ছক্কা নিয়ে মাশরাফি বিন মুর্তজা ও মোহাম্মদ আশরাফুল আছেন তামিমের পরে। অধিনায়ক মুশফিকের ছক্কা ২১টি।