ছয়ের ফিফটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাগে পেয়েও পাকিস্তানকে হারাতে পারেনি দল। তবে পরশু দুবাই টেস্টের শেষ দিনে তিনটি ছক্কা মেরে টিম সাউদি ছুঁয়ে ফেলেছেন এক পাকিস্তানিকে। টেস্টে ৫০টি ছক্কা মেরেছেন নিউজিল্যান্ডের এই অলরাউন্ডার, যার সব কটিই ব্যাটিং অর্ডারের ৮ নম্বরে বা তার নিচে ব্যাটিং করে। পাকিস্তানের ওয়াসিম আকরাম ৮ নম্বর বা তারও নিচে ব্যাটিং করে ৫০টি ছয় মেরেছেন। আকরাম ৫০ ছক্কা মেরেছেন ১১০ ইনিংসে, সাউদি পেলেন ৬০ ইনিংসেই। আকরামের মোট ছক্কা অবশ্য ৫৭টি। সাউদিকে নিয়ে টেস্টে ৫০ ছক্কা হাঁকানো ব্যাটসম্যানের সংখ্যা এখন ৩০। সবচেয়ে বেশি ১০০টি ছয় মেরেছেন অস্ট্রেলিয়ার অ্যাডাম গিলক্রিস্ট।