প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চোটের কারণে জিম্বাবুয়েতে ত্রিদেশীয় সিরিজের প্রথম দুটি ম্যাচে খেলতে পারেননি। হারারেতে স্বাগতিকদের বিপক্ষে পরের ম্যাচে ব্যাট করেছেন, কিন্তু ওই ম্যাচেই আবারও অস্বস্তি বোধ করায় সিরিজের মাঝপথেই দেশে ফিরে যান মাইকেল ক্লার্ক। পরীক্ষা করে জানা গেছে, হ্যামস্ট্রিংয়ের সেই চোট আসলেই গুরুতর। আগামী মাসে দুবাইয়ে পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে তাই খেলা হবে না ক্লার্কের। এমনকি শঙ্কা আছে, এর পরপরই হতে যাওয়া টেস্ট সিরিজে খেলা নিয়েও। ক্রিকেট অস্ট্রেলিয়ার ফিজিওথেরাপিস্ট অ্যালেক্স কনটুরিস বলেছেন, ‘আমরা আশা করছি, ও টেস্ট সিরিজে খেলতে পারবে, তবে প্রথম টেস্টের সময়টা কাছাকাছি আসার আগেই কেবল এটা নিশ্চিত করে বলা যাবে।’ রয়টার্স।