ছিটকে গেলেন মিসবাহ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শারজায় কাল নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের তৃতীয় ওয়ানডেটি খেলা হয়নি মিসবাহ-উল-হকের। খেলতে পারবেন না সিরিজের বাকি দুটি ম্যাচও। হ্যামস্ট্রিংয়ের চোটের কারণে দল থেকে ছিটকে পড়েছেন পাকিস্তান অধিনায়ক। গত শুক্রবার দ্বিতীয় ওয়ানডে ম্যাচে চোট পান মিসবাহ।
তাঁর পরিবর্তে সিরিজের শেষ তিন ম্যাচে পাকিস্তানকে নেতৃত্ব দেবেন শহীদ আফ্রিদি। এর আগে পেসার উমর গুল ও বিলওয়াল ভাট্টিও চোটের কারণে দল থেকে ছিটকে পড়েন। সিরিজের শেষ দুটি ওয়ানডে আগামী বুধ ও শুক্রবার। ক্রিকইনফো।