ছিটকে গেলেন মুশফিক, ফিরলেন তাসকিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথমে তাঁকে রেখেই দল ঘোষণা করা হয়েছিল। কিন্তু হ্যামস্ট্রিংয়ে চোট পাওয়ায় শেষ পর্যন্ত দলে আর থাকতে পারলেন না মুশফিকুর রহিম। তাঁর জায়গায় সুযোগ পেয়েছেন পেসার তাসকিন আহমেদ।
এই পরিবর্তনটা এসেছে দল ঘোষণার পর। তবে গতকাল সন্ধ্যায় জিম্বাবুয়ের বিপক্ষে চলমান টি-টোয়েন্টি সিরিজের শেষ দুই ম্যাচের জন্য ঘোষিত দলেও বেশ কয়েকটি পরিবর্তন ছিল। প্রথম দুই ম্যাচের দল থেকে বাদ পড়েছেন শুভাগত হোম চৌধুরী, বিশ্রাম দেওয়া হয়েছে মুস্তাফিজুর রহমান ও আল আমিন হোসেনকে। তাঁদের জায়গায় দলে এসেছেন মোহাম্মদ শহীদ, মুক্তার আলী ও মোসাদ্দেক হোসেন। তিনজনই অবশ্য দলের সঙ্গে খুলনাতেই ছিলেন।
বিশ্রামের ব্যাপারটা অনুমিত হলেও মুশফিকের ছিটকে পড়ার খবর একটা ধাক্কা। বাংলাদেশ ইনিংসের ১৬তম ওভারের শেষ বলে দ্রুত ২ রান নিতে গিয়েই বিপত্তিটা বাধিয়েছেন মুশফিক। হ্যামস্ট্রিংয়ে টান পড়ায় তখনই মাঠ ছাড়েন তিনি। পরে বিসিবি থেকে জানানো হয়, ওই চোট সিরিজ থেকেই ছিটকে দিয়েছে মুশফিককে। তবে আজ স্ক্যান করে বোঝা যাবে চোট কতটা গুরুতর।
শেষ দুই টি-টোয়েন্টির দল: মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), সাকিব আল হাসান (সহ-অধিনায়ক), তামিম ইকবাল, ইমরুল কায়েস, সৌম্য সরকার, সাব্বির রহমান, তাসকিন আহমেদ, মাহমুদউল্লাহ, আরাফাত সানি, নুরুল হাসান, মোসাদ্দেক হোসেন, আবু হায়দার, মোহাম্মদ শহীদ, মুক্তার আলী।