ছিটকে গেলেন রাহুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট অভিষেকেই নজর কেড়েছিলেন। গত বছর মেলবোর্নে টেস্ট অভিষেকের পর সিডনি টেস্টে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরিটাও পেয়ে যান লোকেশ রাহুল৷ সেই সুবাদেই বাংলাদেশের বিপক্ষে একমাত্র টেস্টে ভারতীয় দলে সুযোগও পেয়েছিলেন। কিন্তু ডেঙ্গুতে আক্রান্ত বলে আসতে পারছেন না ২৩ বছর বয়সী এই ওপেনিং ব্যাটসম্যান। বিসিসিআই এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বিকল্প থাকায় রাহুলের পরিবর্তে অন্য কাউকে দলে ডাকা হচ্ছে না। বিসিসিআই ওয়েবসাইট।