ছিটকে পড়লেন ওয়াটসন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অ্যাঙ্কেলে চোট পাওয়ায় জিম্বাবুয়েতে ত্রিদেশীয় সিরিজ খেলা হচ্ছে না শেন ওয়াটসনের। গতকাল ব্রিসবেনে অনুশীলন করার সময় ডান অ্যাঙ্কেল মচকে যায় অস্ট্রেলীয় অলরাউন্ডারের। স্বাগতিক জিম্বাবুয়ে, দক্ষিণ আফ্রিকা এবং অস্ট্রেলিয়াকে নিয়ে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু হবে ২৫ আগস্ট। ওয়াটসনের পরিবর্ত হিসেবে ক্রিকেট অস্ট্রেলিয়া দলে নিয়েছে ফিল হিউজকে। এএফপি।