প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রায় দেড় মাসের সফরে নিউজিল্যান্ড দল এখন ভারতে। কিন্তু টেস্ট সিরিজ শুরুর আগেই বড় এক ধাক্কা খেল নিউজিল্যান্ড। অনুশীলনে পাওয়া বাঁ পায়ের চোট টেস্ট সিরিজ থেকে ছিটকে দিয়েছে দলের মূল পেস বোলিং ভরসা টিম সাউদিকে। কোচ মাইক হেসন জানিয়েছেন, ‘এ সফরের জন্য টিম অনেক পরিশ্রম করছিল, তাই এভাবে বাদ পড়ায় সে খুব হতাশ। ৭-১০ দিন পূর্ণ বিশ্রামে থাকতে হবে, এরপর ওয়ানডে সিরিজের আগেই ধীরে ধীরে বোলিং শুরু করবে।’ সাউদির বদলে টেস্ট সিরিজে ডাক পেয়েছেন ম্যাট হেনরি। ২২ সেপ্টেম্বর কানপুর টেস্ট দিয়ে শুরু হচ্ছে তিন টেস্টের এই সিরিজ। ক্রিকইনফো।