ছুটির অবসরে...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাশরাফির সময়টা এখন শুধুই পুত্র-কন্যার জন্য,নাকে অস্ত্রোপচারের পর হাসপাতালের বিছানায় ইমরুল,বিশাল লবস্টারে ছুরি চালানোর আগে তামিম। লন্ডনের ওয়াগামামা রেস্টুরেন্টে,ছুটিতে নানার বাড়ি গিয়ে ব্যাটসম্যানই হয়ে গেলেন মুস্তাফিজ!,ছেলে রাঈদের সঙ্গে ভালোই অবসর কাটছে মাহমুদউল্লাহর l ছবি:  ফেসবুক ও সংগৃহীত
মাশরাফির সময়টা এখন শুধুই পুত্র-কন্যার জন্য,নাকে অস্ত্রোপচারের পর হাসপাতালের বিছানায় ইমরুল,বিশাল লবস্টারে ছুরি চালানোর আগে তামিম। লন্ডনের ওয়াগামামা রেস্টুরেন্টে,ছুটিতে নানার বাড়ি গিয়ে ব্যাটসম্যানই হয়ে গেলেন মুস্তাফিজ!,ছেলে রাঈদের সঙ্গে ভালোই অবসর কাটছে মাহমুদউল্লাহর l ছবি: ফেসবুক ও সংগৃহীত

মাস ছয়েক ধরেই নিশ্বাস নিতে কষ্ট হচ্ছিল ইমরুল কায়েসের। ম্যাচে কষ্টটা যেত আরও বেড়ে। অগত্যা কলকাতার অ্যাপোলো হাসপাতালে গিয়ে পরশু নাকের অস্ত্রোপচার করালেন। মুঠোফোনে কাল সেখান থেকেই বলছিলেন, ‘ভেতরের হাড় বেড়ে গিয়ে নাকের ছিদ্র প্রায় বন্ধই হয়ে যাচ্ছিল। বাড়তি হাড় কেটে ফেলার পর এখন বেশ ভালো বোধ করছি।’
খেলাটেলা নেই বলে জাতীয় দলের ক্রিকেটাররা এখন অখণ্ড অবসরে। ইমরুল যেমন ফাঁকা সময়টা কাজে লাগালেন চিকিৎসা করে, অনেকে আবার সপরিবারে দেশের বাইরে গেছেন ছুটি কাটাতে। তামিম ইকবাল এক সপ্তাহের জন্য সস্ত্রীক লন্ডন ঘুরে এলেন। তাঁর ভাষায়, ‘স্ত্রীর সঙ্গে শেষ সফর...।’ কেন! কেন! শেষ সফর হবে কেন? রসিকতার ছলেই তামিম মনে করিয়ে দিলেন অনাগত সন্তানের কথা, ‘এরপর তো সঙ্গে আরেকজন থাকবে...।’ সাকিব আল হাসানের বেলায় সেটিই হচ্ছে এখন। ওয়ানডে ও টি-টোয়েন্টির বিশ্বসেরা অলরাউন্ডার যুক্তরাষ্ট্রে গেছেন স্ত্রী-কন্যার কাছে।
মাশরাফি বিন মুর্তজা পরিবার-পরিজন নিয়ে থাইল্যান্ডে। মুশফিকুর রহিমও ফিরলেন ভারত থেকে, গিয়েছিলেন এক নিকটাত্মীয়ের চিকিৎসার উদ্দেশে। দেশে যাঁরা আছেন, তাঁরাও বেশির ভাগ এখানে-সেখানে ঘোরাঘুরি করে সময় কাটাচ্ছেন। শীতের আমেজ নিতে মাহমুদউল্লাহ স্ত্রী-সন্তান নিয়ে বেড়াচ্ছেন নিজ শহর ময়মনসিংহে। সৌম্য সরকার আর মুস্তাফিজুর রহমানের সময় কাটছে সাতক্ষীরায় বন্ধুবান্ধব, আত্মীয়স্বজনের মেলায়। মুস্তাফিজ তো ছুটির মধ্যেও নানার বাড়ির স্কুলের মাঠে ক্রিকেট খেলতে নেমে গিয়েছিলেন! রাজশাহীতে সাব্বির রহমানের সময়ও সে রকমই কাটছিল। কিন্তু নানার মৃত্যুতে হঠাৎই তাঁর ছুটির সময়টা গেল বেদনায় ভরে।