ছুটির খোঁজে ধোনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জিভা তার বাবাকে ঠিক চেনেই না! জিভাকে চিনেছেন তো? মহেন্দ্র সিং ধোনির ১৫ মাস বয়সী মেয়ে। আন্তর্জাতিক ও ঘরোয়া ক্রিকেটের ঠাসা সূচিতে মেয়েকে ঠিকমতো সময়ই দিতে পারেন না ভারতীয় অধিনায়ক। জিম্বাবুয়ে সফরের টি-টোয়েন্টি সিরিজ শেষ হলে অক্টোবরের আগে রঙিন পোশাকে ভারতের আর খেলা নেই। লম্বা ছুটিই পেতে যাচ্ছেন টেস্ট থেকে অবসর নেওয়া ধোনি। এই সময়টা তাই শুধু পরিবারের জন্যই বরাদ্দ রাখছেন, ‘অনেক দিন পর লম্বা ছুটি কাটাব। আমার মেয়ে মনে হয় এখনো আমাকে ঠিকমতো চেনেই না। ওকে বোঝাব, আমিই ওর বাবা। বাড়িতে পরিবারের সঙ্গে সময় কাটাব।’ রসিকতার সুরে বলা হলেও ধোনির কণ্ঠে প্রকাশ পেয়েছে ক্রিকেটারদের ব্যস্ত জীবনের এক নিষ্ঠুর বাস্তবতা। এনডিটিভি।