প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কার্লোস ব্রাফেট-ঝড়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালে শেষ ওভারে কোনো বল খেলার সুযোগ পাননি মারলন স্যামুয়েলস। সেদিন ৬৬ বল খেলেই তাই মাঠ ছাড়তে হয়েছিল তাঁকে। আর একটি বল বেশি খেলতে পারলেই টি-টোয়েন্টির দীর্ঘ ইনিংসগুলোর শীর্ষ পাঁচে চলে আসত স্যামুয়েলসের ইনিংস। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এক ইনিংসে সবচেয়ে বেশি বল খেলেছেন শেন ওয়াটসন। ভারতের বিপক্ষে গত জানুয়ারিতে অপরাজিত ১২৪ করার পথে ৭১টি বল খেলেছেন এই অস্ট্রেলিয়ান। একে তো ১২০ বলের খেলা, সে সঙ্গে দ্রুত রান তোলার তাড়া—সব মিলিয়ে টি-টোয়েন্টিতে খুব বেশি বল খেলার সুযোগ নেই ব্যাটসম্যানদের। টি-টোয়েন্টির দীর্ঘ ইনিংসের তালিকায় স্যামুয়েলসের ইনিংসটি তাই ষষ্ঠ স্থানে আছে। তবে ৬৬ বলের ইনিংস খেলায় দুজন সঙ্গী আছে স্যামুয়েলসের—ক্রিস গেইল ও রোহিত শর্মা।