ছোটদের বিপক্ষে সেরারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকায় চলে এসেছে আফগানিস্তান ক্রিকেট দল। ২৫ সেপ্টেম্বর শুরু হচ্ছে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। আইসিসির কোনো সহযোগী দেশের বিপক্ষে ২০১০ সালের পর এই প্রথম সিরিজ খেলবে বাংলাদেশ। এখন পর্যন্ত বাংলাদেশ ওয়ানডে খেলেছে ৩১২টি। এর ৩৪টিতে প্রতিপক্ষ ছিল আইসিসির কোনো না কোনো সহযোগী দেশ। ওয়ানডেতে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি রান তামিম ইকবালের হলেও সহযোগী দেশের বিপক্ষে সবচেয়ে বেশি রান শাহরিয়ার নাফীসের। ২০০৬ থেকে ২০১১ সালের মধ্যে ১৭ ম্যাচ খেলে ৬৬৩ রান করেছেন এই বাঁহাতি ব্যাটসম্যান। সহযোগী দেশের বিপক্ষে বাংলাদেশের ব্যাটসম্যানদের সেঞ্চুরি ছয়টি। করেছেন রাজিন সালেহ, মোহাম্মদ আশরাফুল, শাহরিয়ার নাফীস, জুনায়েদ সিদ্দিক, সাকিব আল হাসান ও তামিম ইকবাল।

সহযোগীদের বিপক্ষে বাংলাদেশের সেরা ব্যাটসম্যান

                               ম্যাচ  ইনিংস    রান     সর্বোচ্চ      গড়      ১০০/৫০

শাহরিয়ার নাফীস      ১৭     ১৭    ৬৬৩    ১০৪*    ৪৪.২০     ১/৫

সাকিব আল হাসান     ১৯    ১৮    ৫৬৬    ১৩৪*   ৫১.৪৫     ১/৩

মোহাম্মদ আশরাফুল    ২০    ১৮    ৫৩০     ১০৯    ৪০.৭৬     ১/৩

তামিম ইকবাল         ১৫    ১৫    ৫১৯     ১২৯    ৩৪.৬০     ১/২

আফতাব আহমেদ      ১৬    ১৬    ৪৬০     ৬৬     ৩০.৬৬     ০/৫