ছোটর জ্বালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাড়ার ছোট ছেলে হওয়ার কিছু সুবিধাজনক দিক আছে। কিন্তু অসুবিধাই বেশি। পাড়ার বড় ভাইয়েরা যে সব সময় দাদাগিরি করেন। খবরদারি, শাসনের মধ্যেই কি শেষ? কারণে-অকারণে ঠাট্টার ছলে কত গাঁট্টাও মারেন। রোহিত শর্মার এমন অভিজ্ঞতা হলো গতকাল। ভারতের হয়ে সংবাদ সম্মেলনে এসেছিলেন। বলছিলেনও সুন্দর করে। কিন্তু বড় ভাই হরভজন সিং পেছন দিয়ে হেঁটে যাওয়ার সময় বলে উঠলেন, ‘এ আবার কী এত প্যাঁচাল পাড়ে!’ সাংবাদিকেরা মৃদু হাসলেনও। রোহিত তখনো কী যেন বলেই চলেছেন। তক্ষুনি পেছন দিয়ে হেঁটে গেলেন যুবরাজ সিং। কিছু বললেন না। তবে চোখমুখে এমন একটা বিস্ময়ের ভাব করলেন ‘রোহিতটা এত কিছু জানে!’ ছোট হওয়ার এই এক অসুবিধা! সুবিধাও আছে কিন্তু। অনুশীলনে সেই যুবরাজ-হরভজনই বেশ কয়েকবার স্নেহের পরশ বুলিয়ে দিলেন রোহিতকে। আদরও কি কম মেলে!