ছোট টেন্ডুলকারের কীর্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অর্জুন টেন্ডুলকার
অর্জুন টেন্ডুলকার

তার বাবা ক্রিকেট ইতিহাসের সেরা ব্যাটসম্যানদের একজন। সেই বাবাও তো এভাবেই শৈশব-কৈশোর পেরিয়ে তবে শচীন টেন্ডুলকার হয়েছেন। বাবার পথেই কি হাঁটছে অর্জুন টেন্ডুলকার? মুম্বাইয়ে স্ম্যাশ মাস্টারব্লাস্টার স্কুল ক্রিকেট চ্যাম্পিয়নশিপে ৪২ বলে ১১৮ রান করেছে ছোট টেন্ডুলকার! এ টুর্নামেন্টের অনূর্ধ্ব-১৬ বিভাগে ধীরুভাই আম্বানি ইন্টারন্যাশনাল স্কুলের হয়ে খেলছে অর্জুন।

টেন্ডুলকার যদিও আগে বেশ কয়েকবার অর্জুনকে নিজের মতো খেলতে দেওয়ার আবেদন জানিয়েছেন। যাতে বাবার মতো হতে হবে এমন প্রত্যাশার চাপ না পড়ে তার ওপর। তবে কাল ছেলের এমন কীর্তিতে দারুণ উচ্ছ্বসিত টেন্ডুলকারও। নিজের সেই আনন্দ সবার সঙ্গে ভাগাভাগি করেছেন টুইটারে অর্জুনের ব্যাটিংয়ের ছবি দিয়ে। টুইটার।