ছোট হাসির অবসর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন অনেক আগেই। ২০১৫ সালের পর প্রথম শ্রেণির ক্রিকেটও খেলা হয়নি। ডেভিড হাসি খেলতেন শুধু বিগ ব্যাশে। এবার সেটাও ছেড়ে দিলেন অস্ট্রেলিয়ান অলরাউন্ডার। পরশু তাঁর দল মেলবোর্ন স্টারস বিগ ব্যাশের সেমিফাইনালে পার্থ স্কর্চার্সের কাছে হেরে বিদায় নেওয়ার পরই অবসরের ঘোষণা দেন হাসি। ক্রিকইনফো।