ছোটদের অধিনায়ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সবচেয়ে বেশি যুব ওয়ানডেতে নেতৃত্ব দেওয়ার রেকর্ডটা গত বছরই নিজের করে নিয়েছেন বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। মিরাজ পেছনে ফেলেছেন বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলেরই সাবেক অধিনায়ক মাহমুদুল হাসানকে। গত সোমবার নিজেদের প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ অনূর্ধ্ব-১৯ দলকে হারিয়ে আরেকটি রেকর্ডেও মেহেদী দুইয়ে ঠেলে দিয়েছেন মাহমুদুলকে। ২০০৭ থেকে ২০১০ সালের মধ্যে ৩৫ ম্যাচে নেতৃত্ব দিয়ে ২২ ম্যাচে জিতেছিলেন মাহমুদুল। গতকাল পর্যন্ত ৪১ ম্যাচে মেহেদির দল জিতেছে ২৪টিতে। অধিনায়ক হিসেবে ১৮টি করে ম্যাচ জিতে যৌথভাবে তিনে ভারত ও পাকিস্তানের বিজয় জোল (২২ ম্যাচ) ও ইমাদ ওয়াসিম (২৬)। তবে ম্যাচ জয়ের শতকরা হিসাবে (কমপক্ষে ১০ ম্যাচ) সবচেয়ে সফল অধিনায়ক ভারতের বিরাট কোহলি। কোহলির নেতৃত্বে ১১ ম্যাচেই জিতেছে ভারতীয় যুবারা।