ছয় মাস নেই স্টেইন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ডেল স্টেইন কি পারবেন ডোনাল্ড-পোলক-এলওয়ার্দির কাছ থেকে প্রেরণা নিতে? সেই প্রেরণাটা ৩৪তম জন্মদিনের পরও খেলে যাওয়ার। অস্ট্রেলিয়ার বিপক্ষে চলতি সিরিজেই পার্থে প্রথম টেস্টের প্রথম ইনিংসে কাঁধে চিড় ধরেছে প্রোটিয়া ফাস্ট বোলারের। সুস্থ হয়ে ফিরতে ছয় মাস লাগবে, তত দিনে স্টেইনের বয়স হয়ে যাবে ৩৪-এর কাছাকাছি। নির্বাসন কাটিয়ে ১৯৯১ সালে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার পর শুধু এই তিন বোলারই ৩৪ পেরিয়েও আন্তর্জাতিক ক্রিকেটে খেলেছেন দক্ষিণ আফ্রিকার হয়ে। ক্রিকেট অস্ট্রেলিয়া।