ছয় মাস মাঠের বাইরে স্টেইন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চোট পিছু ছাড়ছেই না ডেল স্টেইনের। গত ডিসেম্বরে ইংল্যান্ডের বিপক্ষে কাঁধের চোট পেলেন, ফিরে আসতে আসতে টি-টোয়েন্টি বিশ্বকাপ। চোট হুমকি হয়ে ওঠায় এ বছর ওয়েস্ট ইন্ডিজে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজেও খেলতে পারেননি। আর কাল তো ছয় মাসের জন্যই তাঁকে ছিটকে দিল মাঠ থেকে। কারণ সেই পুরোনো কাঁধের চোট।
কাল মধ্যাহ্নবিরতির একটু আগে ঘটনাটা ঘটল। নিজের ১৩তম ওভারে পিচের ওপর বসে পড়লেন ডেল স্টেইন। বেরিয়ে এলেন মাঠ ছেড়ে। পরে জানা গেল, সিরিজেই আর খেলা হচ্ছে না তাঁর। দক্ষিণ আফ্রিকা দল সূত্র জানিয়েছে, কাঁধের অস্থি-সন্ধিতে চিড় ধরা পড়ায় সার্জারি করতে হবে প্রোটিয়া ফাস্ট বোলারকে। এতেই অন্তত ছয় মাস মাঠের বাইরে থাকতে হবে ৪১৭ টেস্ট উইকেট পাওয়া স্টেইনকে। এএফপি।