ছয় শত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুটি করে সেঞ্চুরি হাশিম আমলা ও রাইলি রুশোর। একটি করে করেছেন এবি ডি ভিলিয়ার্স ও ডেভিড মিলার। মাত্রই শেষ হওয়া ওয়ানডে সিরিজে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ছয়টি সেঞ্চুরি করেছেন দক্ষিণ আফ্রিকান ব্যাটসম্যানরা। ওয়ানডের যেকোনো সিরিজ বা টুর্নামেন্টে এর চেয়ে বেশি সেঞ্চুরি পেয়েছে মাত্র একটি দল—শ্রীলঙ্কা। ২০১১ বিশ্বকাপে শ্রীলঙ্কার ব্যাটসম্যানরা ৭টি সেঞ্চুরি করেন। তবে দ্বিপক্ষীয় সিরিজে ছয়টির বেশি সেঞ্চুরি করতে পারেনি কোনো দল। ছয় সেঞ্চুরির উদাহরণই আছে আর মাত্র চারটি। ১৯৮২ সালে ভারতের বিপক্ষে পাকিস্তানের, ২০০৬ সালে ইংল্যান্ডের বিপক্ষে শ্রীলঙ্কার, ২০১০ সালে জিম্বাবুয়ের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার ও ২০১৩ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ভারতের ব্যাটসম্যানরা ৬টি সেঞ্চুরি করেছিলেন।