ছয়ে সেরা যাঁরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টেস্টে ৬ নম্বরে ব্যাট করতে নেমে সর্বোচ্চ সেঞ্চুরি এখন আসাদ শফিকের। গতকাল ব্রিসবেনে এই পজিশনে নিজের নবম সেঞ্চুরিটা করে শফিক পেরিয়ে গেছেন স্যার গ্যারি সোবার্সের ৮টি সেঞ্চুরির রেকর্ড। তবে ৬ নম্বরে ব্যাট করে মোট রানের হিসাবে সোবার্স ও শফিক দুজনেই বেশ পেছনে। এ তালিকায় সবার ওপরের নামটা সাবেক অস্ট্রেলিয়ান অধিনায়ক স্টিভ ওয়াহর। টেস্টে ৬ নম্বরে ব্যাট করে ৩১৬৫ রান করেছেন ওয়াহ। এই পজিশনে তিন হাজারের বেশি রানও একমাত্র তাঁরই। এখনো খেলছেন এমন ব্যাটসম্যানদের মধ্যে অবশ্য শফিকই সবার ওপরে। আবার ৬ নম্বরে নেমে কমপক্ষে ২ হাজার রান করেছেন, এমন ব্যাটসম্যানদের মধ্যে সবচেয়ে বেশি গড় ওয়েস্ট ইন্ডিজের শিবনারায়ণ চন্দরপলের। ৪০ টেস্টের ৪৯ ইনিংসে চন্দরপল ২৫২৮ রান করেছেন ৬৪.৮২ গড়ে।
টেস্টে ৬ নম্বরে সবচেয়ে বেশি রান
৩১৬৫
স্টিভ ওয়াহ
ম্যাচ: ৬৬
ইনিংস: ৭৯
২৮৪৩
হাশান তিলকারত্নে
ম্যাচ: ৫৮
ইনিংস: ৭৪
২৭৬০
ভিভিএস লক্ষ্মণ
ম্যাচ: ৫২
ইনিংস: ৬৭
২৭৪১
টনি গ্রেগ
ম্যাচ: ৪৫
ইনিংস: ৬৭
২৭১৬
আসাদ শফিক
ম্যাচ: ৪৬
ইনিংস: ৬৬