জন্মদিনের উপহার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের পর মিরপুর টেস্টেও ছিল স্পিনারদের জয়জয়কার। প্রথম টেস্টে তা-ও দুই পেসার খেলেছেন, দ্বিতীয় টেস্টে একজন—কামরুল ইসলাম। বোলিং করেছেন মাত্র ৩ ওভার—প্রথম ইনিংসে। স্পিনারদের দাপটে দ্বিতীয় ইনিংসে বলই পাননি। অথচ কাল টেস্ট জয়ের পর পেস বোলারদের কোচ কোর্টনি ওয়ালশকে ঘিরে জনতার উল্লাস! ক্যারিবিয়ান গ্রেটের ৫৪তম জন্মদিন ছিল কাল। এ উপলক্ষে বাংলাদেশ ক্রিকেট দলের সমর্থকগোষ্ঠী বিসিএসএ ‘হ্যাপি বার্থডে কোর্টনি ওয়ালশ’ লেখা ব্যানার নিয়ে এসেছিল গ্র্যান্ড স্ট্যান্ডে। ওয়ালশও তাদের ডাকে সাড়া দিয়ে চেয়ারের ওপর দাঁড়িয়ে গেলেন জন্মদিনের শুভেচ্ছা নিতে। জন্মদিনে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট জয়। এর চেয়ে বড় উপহার আর কী পেতে পারতেন ওয়ালশ!