জমিয়ে রাখলেন সাকিব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গ্রামীণফোন-প্রথম আলো ক্রীড়া পুরস্কার অনুষ্ঠানে মুমিনুলের সঙ্গে রসিকতায় মেতে উঠলেন সাকিব। ছবি: জাহিদুল ইসলাম
গ্রামীণফোন-প্রথম আলো ক্রীড়া পুরস্কার অনুষ্ঠানে মুমিনুলের সঙ্গে রসিকতায় মেতে উঠলেন সাকিব। ছবি: জাহিদুল ইসলাম

গ্রামীণফোন-প্রথম আলো ক্রীড়া পুরস্কার অনুষ্ঠানে তখন বর্ষসেরা উদীয়মান খেলোয়াড়ের নাম ঘোষণার পালা। পুরস্কার তুলে দিতে মঞ্চে এলেন সাকিব আল হাসান। নাম ঘোষণা করলেন—মুমিনুল হক। বাঁ হাতি ব্যাটসম্যান মঞ্চে উঠতেই দারুণ রসিকতায় মেতে উঠলেন সাকিব। বললেন, ‘মুমিনুলের চেয়ে ওর ব্যাটটা বড়! আমাদের সবার চেয়ে ওর ব্যাটের দৈর্ঘ্য আধা ইঞ্চি বড়।’

অত বড় ব্যাট দিয়ে মুমিনুল যেভাবে খেলেন তাতে যেন বিস্ময়ের শেষ নেই দেশ-সেরা অলরাউন্ডারের! এরপর সতীর্থের শুভকামনা জানিয়ে বললেন, ‘ওর শুরুটা স্বপ্নের মতো। প্রত্যাশা থাকবে শেষ করতে পারে সেরা খেলোয়াড় হিসেবেই।’

‘খারাপ শার্ট নাকি ভালো শার্ট পড়ে আসব?’—আগে যখন অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হতো তখন এমনই প্রশ্ন করতেন সাকিব। কৌশলে জেনে নেওয়ার চেষ্টা করতেন, পুরস্কার পাবেন কি না! এখন নাকি সাকিব আর এমন প্রশ্ন করেন না। কেননা, তিনি এতটাই জনপ্রিয়, কখন ক্যামেরার সামনে দাঁড়াতে হয় ঠিক আছে? এ কারণে সব সময়ই ফিটফাট থাকেন!