জমে উঠল শিরোপা লড়াই
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আবাহনীর রান তাড়ায় নিত্যদিনের দৃশ্য, বাউন্ডারি সীমানা ঘেঁষে কোচ সরওয়ার ইমরানের অস্থির পায়চারি। কাল নাসির লং অনে রুবেলের হাতে ধরা পড়তেই থমকে গেলেন সরওয়ার। জানতেন, আশা শেষ ওখানেই। একটু পর খবর এল মিরপুরে প্রাইম দোলেশ্বরের কাছে হেরেছে প্রাইম ব্যাংকও। এবার খানিকটা হাসতে পারলেন আবাহনী কোচ, ‘এটাই যা একটু স্বস্তির খবর!’
সুপার লিগের প্রথম রাউন্ড শেষে মনে হচ্ছিল, লড়াইয়ে থাকছে স্রেফ দুটি দল। কাল একই সঙ্গে শীর্ষ দুই দলের হারে শিরোপার লড়াইয়ে নতুন মোড়। কালকের হারের পরও আবাহনী, প্রাইম ব্যাংক ২০ পয়েন্ট নিয়ে শীর্ষ দুইয়ে। তবে ১৮ পয়েন্ট নিয়ে ঠিক পেছনেই গত লিগের চমক দোলেশ্বর। এমনকি আশায় বুক বাঁধতে পারে ১৬ পয়েন্ট নিয়ে চার ও পাঁচে থাকা দুই দল কলাবাগান ক্রিকেট একাডেমি আর রূপগঞ্জও।