জমে উঠেছে 'সুপার সিলেক্টর'

বিশ্বকাপের এ রঙিন উৎসবে প্রথম আলোর ‘ডিজিটাল মাঠে’ জমে উঠেছে ‘সুপার সিলেক্টর’ খেলা! ফেয়ার অ্যান্ড লাভলী ম্যাক্স ফেয়ারনেস ও প্রথম আলোর যৌথ আয়োজনে এ খেলায় অংশ নিচ্ছেন হাজার হাজার পাঠক।
১৪ মার্চ পর্যন্ত এ খেলায় অংশ নিয়েছেন প্রায় ৪০ হাজার পাঠক। এর মধ্যে কম্পিউটারের মাধ্যমে অংশ নিয়েছেন ৩৭ হাজার ৯৮৮ পাঠক আর এসএমএসের মাধ্যমে ১৬৭৪ জন। প্রতিদিন বেড়েই চলেছে এ সংখ্যা। ১৪ মার্চ পর্যন্ত গত চার সপ্তাহে মোট চার জন বিজয়ীর নাম ও ছবি প্রকাশ করা হয়েছে প্রতিযোগিতার অনলাইন পেজে। বিজয়ীরা হলেন¦সুয়েব আহমেদ, আদিল ইমাম অনুপ, মো. কবির হোসেন, মো. সোহেল আজিজ। বিজয়ী নির্বাচিত করা হবে আরও দুজনকে। সব শেষে রয়েছে মেগা পুরস্কার আকর্ষণীয় মটর সাইকেল। আর রাশি রাশি স্মার্টফোন তো আছেই।
যারা অংশ নিয়েছেন, চালিয়ে যান। সামনে হাতছানি দিচ্ছে আকর্ষণীয় সব পুরস্কার। আর যারা এখনো প্রতিযোগিতায় অংশ নেননি, সময় ফুরিয়ে যায়নি। এ প্রতিযোগিতায় অংশ নেওয়া যাবে বিশ্বকাপের পুরো সময়টা জুড়ে। এ খেলায় অংশগ্রহণ করতে পারবেন দুই উপায়ে¦প্রথম আলোর ওয়েবসাইট ও মোবাইল থেকে এসএমএস এর মাধ্যমে।
অংশগ্রহণের লিংক: http://www. prothom-alo. com/super-selector