জয়ী অনূর্ধ্ব-১৭ দল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরিজ জিতেছে পশ্চিমবঙ্গ সফররত বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ ক্রিকেট দল। ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গল (সিএবি) অনূর্ধ্ব-১৭ দলকে তিন ম্যাচের তিন দিনের সিরিজে ২-১ ব্যবধানে হারিয়েছে বাংলাদেশের তরুণেরা। পরশু কল্যাণীতে শেষ তিন দিনের ম্যাচটা ড্র হলেও প্রথম ইনিংসে এগিয়ে থাকায় জয়ী ঘোষণা করা হয় বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ দলকে। আজ কলকাতার যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এক দিনের ম্যাচ দিয়েই শেষ হচ্ছে সফর।