প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাইকের নিবন্ধন নম্বরটা বাইকের সঙ্গেই থাকা চাই। সেটি ছিলও। তার পরও ট্রাফিক আইন লঙ্ঘনের দায়ে জরিমানা গুনতে হলো মহেন্দ্র সিং ধোনিকে। আসলে ব্যাপারটা যে ট্রাফিক আইনের লঙ্ঘন, ধোনিও বোধ হয় তা জানতেন না। জানলে কি আর নম্বরপ্লেট না রেখে নিবন্ধন নম্বরটা সামনের চাকার মাডগার্ডে লিখে রাখতেন! আইপিএল নিয়ে ব্যস্ত হয়ে পড়ার আগে গত সোমবার ঘণ্টা তিনেক বাইক চালিয়েছেন নিজের শহরে। নম্বরপ্লেটটা বাইকের সামনে কিংবা পেছনের যে অংশে থাকার কথা সেখানে ছিল না। সেদিন এটা লক্ষ করে ট্রাফিক পুলিশ। আইন না মানায় ধোনিকে জরিমানা করা হয় ৪৫০ রুপি এবং তা আদায়ের জন্য ধোনির বাসায় যায় ট্রাফিক পুলিশ। গত বছর ফোর্বস-এর হিসাবে ধোনির বার্ষিক আয় ছিল ৩ কোটি মার্কিন ডলার। আয়ের তুলনায় জরিমানাটা সিন্ধুতে বিন্দুসমান। তবুও জরিমানা তো। নিশ্চয়ই মনে রাখবেন ধোনি। এনডিটিভি।