প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশে বাঘ, বিদেশে বিড়াল। একটা সময় ক্রিকেট দুনিয়ায় এমনটাই পরিচয় ছিল ভারতের। অবস্থাটা পাল্টায় সৌরভ গাঙ্গুলী অধিনায়ক হওয়ার পর। দেশের বাইরেও টেস্ট জিততে শুরু করে ভারতীয়রা। আর ভারতের বদলে যাওয়ায় বড় ভূমিকা ছিল জহির খানের। বাঁহাতি এই পেসার দেশের বাইরে খেলেছেন ৫৪টি টেস্ট। এর এক-তৃতীয়াংশ অর্থাৎ ১৮টি ম্যাচেই জিতেছে ভারত। অন্যদিকে ২০০০ সালে জহিরের অভিষেকের পর তাঁকে ছাড়া দেশের বাইরে ৩৭টি ম্যাচ খেলে ভারত জিতেছে ৯ ম্যাচে। জহির খানের অভিষেকের আগে দেশের বাইরে ১৫৬ টেস্টের মাত্র ১৩টি জয় ছিল ভারতীয়দের। বিদেশের মাটিতে জয় পাওয়া ১৮ ম্যাচে সবচেয়ে বেশি ৮৩ উইকেট জহিরের। দেশের বাইরে জয়ী ম্যাচে ভারতীয় বোলারদের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ ৮০ উইকেট অনিল কুম্বলের (১৫ ম্যাচ)।