জহুরুলের ৪ রানের আক্ষেপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

এবারের ঢাকা প্রিমিয়ার লিগে নিজের প্রথম সেঞ্চুরিটা কাল পেতেই পারতেন জহুরুল ইসলাম। কিন্তু ৯৬ রানে ফিরেছেন ড্রেসিংরুমে। কোনো বোলার তাঁকে আউট করতে পারেননি। মাংসপেশিতে টান লাগায় সেঞ্চুরির আশা বিসর্জন দিতে হয়েছে। তবে বিকেএসপিতে পারটেক্সকে ৪ উইকেটে হারিয়ে তাঁর দল গাজী গ্রুপ ক্রিকেটার্স পেয়েছে টানা ষষ্ঠ জয়।
বিকেএসপির আরেক মাঠে সেঞ্চুরি করে ফিরেছেন খেলাঘরের ওপেনার রবিউল ইসলাম, ভিক্টোরিয়ার বিপক্ষে তাঁর দল জিতেছে ৫৭ রানে। ফতুল্লায় ভারতীয় উইকেটকিপার প্রশান্ত চোপড়ার সেঞ্চুরি ও ফজলে মাহমুদের ফিফটির সৌজন্যে ব্রাদার্সকে ৯২ রানে হারিয়েছে শেখ জামাল।
পারটেক্সের দেওয়া ২৭১ রানের লক্ষ্যে খেলতে নেমে ভালো শুরুই (৬৮ রান) এনে দেন গাজীর দুই ওপেনার এনামুল হক-জহুরুল ইসলাম। জাকারিয়া মাসুদের বলে এনামুল (৩৬) আউট হলেও জহুরুল ধীরে এগিয়ে যান সেঞ্চুরির দিকে। কিন্তু তিন অঙ্ক থেকে ৪ রান দূরে থাকতেই উইকেটে পড়ে যান গাজীর ওপেনার। আর উঠেই দাঁড়াতে পারেননি। বিকেএসপি থেকে ফেরার সময় জহুরুল মুঠোফোনে বললেন, ‘ঘাড় থেকে পা পর্যন্ত ক্রাম্প (মাংসপেশিতে টান) করেছে। এখন একটু ভালো লাগছে।’ সেঞ্চুরির জন্য কি আফসোস হচ্ছে জহুরুলের? বাস্তবতা মেনে নিচ্ছেন ৩০ বছর বয়সী ওপেনার, ‘কী আর করা! গরমে এমন হতেই পারে।’
জহুরুল ফেরার পর ৩৯ রানের মধ্যে ৩ উইকেট হারিয়ে বেশ বিপদেই পড়ে গাজী। অবিচ্ছিন্ন সপ্তম উইকেট জুটিতে নাঈম জুনিয়র-ফারুক হোসেনের ৩৬ রানের সৌজন্যে শেষ পর্যন্ত তাদের রক্ষা!
খেলাঘরের রবিউল কাল পেয়েছেন লিস্ট ‘এ’ ম্যাচে তাঁর প্রথম সেঞ্চুরি। খেলাঘরের ৩০৩ রানের জবাবে পুরো ৫০ ওভার খেলে ৯ উইকেটে ২৪৬ রান করতে পারে ভিক্টোরিয়া। ফতুল্লায় শেখ জামালের দেওয়া ৩১০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৩৩ ওভারে ৩ উইকেটে ব্রাদার্স তুলে ফেলে ১৭৫ রান। শেখ জামালের লেগ স্পিনার তানভীর হায়দারের দুর্দান্ত বোলিংয়ে ৪৩.৫ ওভারে সেই ব্রাদার্স অলআউট ২১৭ রানে। ৪২ রানের মধ্যে শেষ ৭ উইকেট পড়েছে ব্রাদার্সের, পাঁচটিই তানভীরের।

সংক্ষিপ্ত স্কোর
শেখ জামাল-ব্রাদার্স, ফতুল্লা
শেখ জামাল: ৫০ ওভারে ৩০৯/৭ (প্রশান্ত ১০৬, ফজলে ৭৮, রাসেল ৫৯; কাজী কামরুল ২/৫১)। ব্রাদার্স: ৪৩.৫ ওভারে ২১৭ (ফরহাদ ৭০, মিজানুর ৩১; তানভীর ৫/৪১, সোহাগ ২/৪৪)।
ফল: শেখ জামাল ৯২ রানে জয়ী। ম্যান অব দ্য ম্যাচ: প্রশান্ত চোপড়া।

ভিক্টোরিয়া-খেলাঘর, বিকেএসপি-৩
খেলাঘর: ৫০ ওভারে ৩০৩/৭ (রবিউল ১০৭, সালাউদ্দিন ৬০, নাজিমউদ্দিন ৪০, মাসুম ৩১*; রুবেল ৩/৫৮, ইসলামুল ২/৪৪)। ভিক্টোরিয়া: ৫০ ওভারে ২৪৬/৯ (আরাফাত ৪৭*, রুবেল ৪৬, উত্তম ৩৫, শফিউল ৩৩; রণদিভ ৩/৩৪, তানভীর ২/৩৬)।
ফল: খেলাঘর ৫৭ রানে জয়ী। ম্যান অব দ্য ম্যাচ: রবিউল ইসলাম।

গাজী গ্রুপ-পারটেক্স, বিকেএসপি-৪
পারটেক্স: ৫০ ওভারে ২৭০/৯ (ইরফান ৬৯, সাক্সেনা ৬১, জাকারিয়া ৩৩*; হোসেন ২/২১, হায়দার ২/৬৪)। গাজী গ্রুপ: ৪৯ ওভারে ২৭১/৬ (জহুরুল ৯৬*, এনামুল ৩৬, সোহরাওয়ার্দী ৩৪; জুবায়ের ২/৩২, রাজিবুল ২/৩৯)।
ফল: গাজী গ্রুপ ৪ উইকেটে জয়ী। ম্যান অব দ্য ম্যাচ: জহুরুল ইসলাম।

জহুরুলের ৪ রানের আক্ষেপ

ক্রীড়া প্রতিবেদক