জাতীয় দলের পথে সাকিবের আরেক ধাপ

ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে আসন্ন টেস্ট ও ওয়ানডে সিরিজে সাকিব আল হাসানের ফেরাটা অনুমিতই ছিল। আজ প্রাথমিক দল ঘোষণার পর সেটা নিশ্চিত হলো। প্রাথমিক দলে অবশ্য জাতীয় দলের নিয়মিত সব সদস্যই আছেন।
গত মাসে অনুষ্ঠিত জিম্বাবুয়ে ‘এ’ দলের বিপক্ষে ভালো পরফর্ম করার ‘পুরস্কার’ হিসেবে প্রাথমিক দলে ঠাঁই পেয়েছেন জুবায়ের হোসেন ও সাকলাইন সজীব। তবে প্রাথমিক দলে পেসার মোহাম্মদ শহীদের জায়গা পাওয়টা কিছুটা চমকজাগানিয়া।
এ স্কোয়াড থেকেই একটি দল যাবে কলকাতায়। ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গলের (সিএবি) আয়োজনে ইডেন গার্ডেনের দেড় শ বছর পূর্তি উপলক্ষে চার দলের একটি টুর্নামেন্ট অংশ নেবে দলটি।
বাংলাদেশ প্রাথমিক দল:
তামিম ইকবাল, শামসুর রহমান, ইমরুল কায়েস, মুশফিকুর রহিম, মুমিনুল হক, সাকিব আল হাসান, শুভাগত হোম চৌধুরী, মাহমুদউল্লাহ, নাঈম ইসলাম, তাইজুল ইসলাম, জুবায়ের হোসেন, সাকলাইন সজীব, আল আমিন হোসেন, রুবেল হোসেন, শফিউল ইসলাম, রবিউল ইসলাম, শাহাদত হোসেন, এনামুল হক বিজয়, মো. মিঠুন, লিটন কুমার দাস, সাব্বির রহমান, নাসির হোসেন, আরাফাত সানি, তাসকিন আহমেদ, মাশরাফি বিন মুর্তজা, আবুল হোসেন, মুকতার আলী, মোহাম্মদ শহীদ, মোহাম্মদ ইলিয়াস, আবদুর রাজ্জাক, মার্শাল আইয়ুব ও সৌম্য সরকার।