জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৫ এপ্রিল থেকে শুরু হচ্ছে ৩৬তম জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপ। সারা দেশে মোট ১৪টি ভেন্যুতে হবে এবারের সীমিত ওভারের টুর্নামেন্ট। ১৪টি গ্রুপে ভাগ হয়ে খেলবে ৬৪টি জেলা দল।

তবে পরের মৌসুম থেকে বদলে যাবে টুর্নামেন্টের ফরম্যাট। তখন দুই স্তরে ভাগ হয়ে খেলবে দলগুলো। এবারের পারফরম্যান্সের ভিত্তিতে প্রথম ৩২টি দল খেলবে প্রথম স্তরে। পরের ৩২টি দ্বিতীয় স্তরে। প্রতিবছর ওঠানামা করবে আটটি দল।