জাতীয় ক্রিকেটারদের ছাড়াই বিসিএল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জিম্বাবুয়ে সিরিজ নিয়ে ব্যস্ত থাকবেন জাতীয় দলের ক্রিকেটাররা। ফ্র্যাঞ্চাইজিভিত্তিক প্রথম শ্রেণির ক্রিকেটের আসর বিসিএলে তাই এবার খেলা হবে না তাঁদের। কাল ফ্র্যাঞ্চাইজি প্রতিনিধিদের সঙ্গে বিসিবি কর্মকর্তাদের এক সভায় আগামী ১০ জানুয়ারি থেকে বিসিএল শুরুর সিদ্ধান্ত হয়েছে।
সভা শেষে বিসিবির টুর্নামেন্ট কমিটির প্রধান আকরাম খানই জানিয়েছেন ফ্র্যাঞ্চাইজিগুলোর জাতীয় দলের ক্রিকেটারদের ছাড়া খেলতে সম্মত হওয়ার কথা। তবে জাতীয় দলের কোচ-অধিনায়ক যদি মনে করেন, কোনো ব্যাটসম্যান বা বোলারের দীর্ঘ পরিসরের ম্যাচ প্র্যাকটিস প্রয়োজন, তাহলে তিনি বিসিএলে খেলতে পারবেন।
ডাবল লিগ পদ্ধতির তৃতীয় বিসিএল ৪৯ দিনের। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের জন্য অন্যান্য ভেন্যু ব্যস্ত থাকবে বলে খেলা হবে শুধু বগুড়া ও রাজশাহীতে। ম্যাচ ফি এবারও ৪০ হাজার টাকা। পুরোনো আরেকটা ব্যাপারও থাকছে—স্পোর্টিং উইকেটে খেলা আয়োজনের প্রতিশ্রুতি।