জাতীয় ক্রিকেটে নতুন চ্যাম্পিয়ন পাবনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নতুন চ্যাম্পিয়ন পেল জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপ। প্রথমবারের মতো ফাইনালে উঠেই চ্যাম্পিয়ন হয়েছে পাবনা জেলা। কাল পাবনার শহীদ অ্যাডভোকেট আমিন উদ্দিন স্টেডিয়ামে ফাইনালে স্বাগতিকেরা ৫ উইকেটে হারিয়েছে নারায়ণগঞ্জ জেলাকে।

মাঠ ভেজা থাকায় ম্যাচ হয়ে যায় ২০ ওভারের। ৬ উইকেটে ১২১ রান করে নারায়ণগঞ্জ। জবাবে ২ বল হাতে থাকতে লক্ষে্য পৌঁছে যায় পাবনা।