জাতীয় লিগ ২৫ জানুয়ারি থেকেই
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অবরোধের কারণে জাতীয় ক্রিকেট লিগ পেছানোর গুঞ্জন শোনা যাচ্ছিল। তবে শেষ পর্যন্ত ১৬তম জাতীয় লিগ শুরু হচ্ছে পূর্বঘোষিত ২৫ জানুয়ারি থেকেই। কাল প্রথম দুই রাউন্ডের ফিকশ্চারও ঘোষণা করে দিয়েছে বিসিবির টুর্নামেন্ট কমিটি।
তবে অবরোধের কারণে এই দুই রাউন্ডের খেলা রাখা হয়েছে মিরপুর, ফতুল্লা ও বিকেএসপিতে। টুর্নামেন্ট কমিটির সদস্যসচিব ওমর হোসেন কাল মুঠোফোনে জানালেন, ‘সামনে বিসিএল আছে। জাতীয় লিগ পেছানোর সুযোগ নেই। অবরোধের মধ্যেও তাই ঢাকা ও ঢাকার আশপাশের মাঠে খেলা শুরু করে দিচ্ছি। অবরোধ উঠে গেলে ঢাকার বাইরেও খেলা হবে।’
নির্বাচক কমিটি প্রতিটি বিভাগীয় দলের জন্য ১৮ সদস্যের চূড়ান্ত দল নির্বাচন করে দিয়েছে। কাল বিসিবি ঘোষণা করেছে সেই দলও।