জাতীয় লিগে মুশফিকরা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আগামীকাল থেকে শুরু হতে যাওয়া জাতীয় ক্রিকেট লিগের দ্বিতীয় পর্বে জাতীয় দলের খেলোয়াড়দের পাচ্ছে দলগুলো। অস্ট্রেলিয়ার বাংলাদেশ সফর স্থগিত হয়ে যাওয়ায় প্রথম টেস্টের দলে থাকা খেলোয়াড়দের নিজ নিজ দলে যোগ দিতে বলা হয়েছে। কাল এক প্রেস বিজ্ঞপ্তিতে এমন নির্দেশনা দিয়েছে বিসিবি।
জাতীয় লিগের প্রথম পর্বের খেলা শেষ হয়েছিল ঈদের আগে। কাল দ্বিতীয় পর্বে দুই স্তরে চারটি ম্যাচ শুরু হবে। প্রথম স্তরের দুই ম্যাচে বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে রংপুর ঢাকার মুখোমুখি হবে, আর মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ঢাকা মেট্রো খেলবে খুলনার সঙ্গে। দ্বিতীয় স্তরের ম্যাচ দুটি রাজশাহী ও খুলনায়। শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে রাজশাহী আতিথ্য দেবে চট্টগ্রামকে। খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে মুখোমুখি হবে বরিশাল ও সিলেট।