জাদুঘরে কপিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কপিল দেব
কপিল দেব

মাপজোখ নেওয়া হয়ে গেছে। জাদুঘরে একটা আসন পাচ্ছেন কপিল দেব! সশরীরে কপিল তো আর জাদুঘরে গিয়ে বসবেন বা দাঁড়াবেন না। দিল্লিতে উদ্বোধন হতে যাওয়া মাদাম তুসোর জাদুঘরে থাকবে সাবেক এই ভারতীয় ক্রিকেটারের মোমের মূর্তি। বিশ্বে মাদাম তুসোর ২৩তম জাদুঘরটি উন্মোচন করা হবে আগামী জুলাইয়ে। সেখানে প্রথমেই উন্মোচন করা হবে অমিতাভ বচ্চনের মূর্তি। শচীন টেন্ডুলকারসহ আরও অনেক সেলিব্রিটিই এই জাদুঘরে জায়গা পাবেন। ভারতকে ১৯৮৩ বিশ্বকাপ জেতানো অধিনায়ক কপিলের তো থাকারই কথা। মাদাম তুসোতে নিজের মূর্তি দেখার জন্য সাগ্রহে অপেক্ষা করছেন কপিলও, ‘আমি এই আকর্ষণের অংশ হতে পেরে আর কিংবদন্তিদের মধ্যে থাকতে পেরে সম্মানিত বোধ করছি। নিজের মূর্তি দেখার জন্য আমি উন্মুখ।’ টাইমস অব ইন্ডিয়া।